চট্টগ্রামে ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোটসহ তিনজন গ্রেফতার

চট্টগ্রাম নগরী ও জেলায় পৃথক দুইটি অভিযানে ১ লাখ ১৩ হাজার ৬০০ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। রোববার (১৭ মে) র‍্যাব-৭ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাল নোট

এর আগে শনিবার (১৬ মে) নগরের পাঁচলাইশ ও হাটহাজারী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, পাঁচলাইশ এলাকায় কিছু ব্যক্তি জাল টাকা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে দুপুর দেড়টার দিকে পাঁচলাইশ থানার হানজারবাগ জিলানী গলির পাশে শুক্কুর মোটরসের সামনে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মো. আছান উল্লাহ ওরফে হাসান (৩৫) নামের একজনকে আটক করা হয়। তার কাছ থেকে ১ লাখ ১২ হাজার ৭৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

আছান উল্লাহ শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মহিষাড় এলাকার বাসিন্দা।

একই দিন রাতে হাটহাজারী থানার আলিপুর আব্বাসিয়াপুর এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখানে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে জাহিদুল ইসলাম ওরফে আসিফ (২১) এবং হাসানুর রাহি (১৯) নামের দুই যুবককে আটক করা হয়।

তাদের মধ্যে জাহিদুল ইসলামের কাছ থেকে ৪০০ টাকা এবং হাসানুর রাহির কাছ থেকে ৪৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। তারা দুজনই ফেনী জেলার পরশুরাম উপজেলার বাসিন্দা।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Zoom Bangla News

Zoom Bangla News

inews.zoombangla.com

Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google

Leave a Comment