মায়ামিতে পৌঁছে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ও ফরোয়ার্ড মাথেউস কুনিয়ার। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে গেলেও তাদের দেখা মেলেনি।

দেখা মিলবে কী করে? ব্রাজিল দল যে নির্ধারিত সময়ে মায়ামিতে পৌঁছাতেই পারেনি! শেষমেশ সংবাদ সম্মেলন হয়েছে ঠিকই; তবে কয়েক ঘণ্টা দেরিতে।
ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএল জানিয়েছে, এর কারণ ভারি বর্ষণ। বিশ্বকাপে ব্রাজিলের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্রের নিউ জার্সির কলম্বিয়া পার্ক ট্রেনিং ফ্যাসিলিটিতে। ফ্লোরিডার মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ সামনে রেখে সেখান থেকে যথাসময়েই নিউ জার্সির নিউআর্ক লিবার্টি বিমানবন্দরে যায় ব্রাজিল দল।
কিন্তু এর পরই বাধে বিপত্তি। ভারি বর্ষণের ফলে ৩ ঘণ্টা বিমানেই বসে থাকতে হয় নেইমার-ভিনিসিয়ুস-আলিসনদের। বাংলাদেশ সময় কাল রাত ১২টায় ব্রাজিল দলকে বহনকারী বিমান উড্ডয়নের কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে রাত ৩টায় যাত্রা শুরু করে। আর মায়ামির ফোর্ট লডারডেল বিমানবন্দরে পৌঁছায় আজ সকাল ৭টায়।
সব মিলিয়ে ৭ ঘণ্টা বিমানে থাকতে হয় সেলেসাওদের।
উদ্ভূত পরিস্থিতির কারণে দলের বিভিন্ন কর্মসূচিতে পরিবর্তন আনার জন্য ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তবে টিম ম্যানেজমেন্টের বিশ্বাস, এই ভ্রমণ ঝক্কি দলের প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলবে না।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আগামীকাল (২৫ জুন) ভোর ৪টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচ দিয়েই প্রায় ৩ বছর পর জাতীয় দলের হয়ে খেলবেন নেইমার।
Follow
Follow iNews Zoombangla On Google
Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

