সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বর্তমান রাজনৈতিক ধারা ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রয়াত সংসদ সদস্য মাহবুবুল আলম তারা এবং তাঁর বড় ভাই প্রয়াত রাজনীতিবিদ মাহবুবুল হক স্মরণে আয়োজিত সভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘দেশে একটি শক্তির উত্থান হচ্ছে যারা গণতন্ত্রে বিশ্বাস করে না। বর্তমানে সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের ফলে দেশের রাজনীতি এক ভয়াবহ ও উদ্বেগজনক পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে।’
এ সময় রাজনীতিকে ধ্বংস করার একটি চক্রান্ত করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘যা খুশি তা করা হয়। সমাজের কাছে, রাজনীতিবিদদের একটা সবচেয়ে হীন ব্যক্তি হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। লক্ষ্য করে দেখবেন, রাজনীতি ধ্বংসের একটা ষড়যন্ত্র চলছে। এই পরিস্থিতি সুস্থ রাজনীতির জন্য শুভ লক্ষণ নয়।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘গণতন্ত্র আজ বিপদগ্রস্থ। আমাদের দায়িত্ব হবে এই চক্রান্তকে চিহ্নিত করে সঠিক পথে এগিয়ে যাওয়া। বিএনপি কোনো বিপ্লবী দল নয়, উদার গণতান্ত্রিক দল। সকলের সহযোগিতা নিয়ে সামনের বাংলাদেশ গড়তে হবে।’
Follow
Follow Zoom Bangla News On Google
Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.