সিরাজগঞ্জে ট্রাকচাপায় নুরুল ইসলাম (৪৩) নামের এক ট্রাফিক পুলিশের সহকারী টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে যমুনা সেতু পশ্চিমপাড় মহাসড়কের সয়বাদ রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশে কর্মরত ছিলেন। তিনি বগুড়া জেলার শাহজাহানপুর থানার বোহাইল গ্রামের মৃত আফসার আলীর ছেলে।
পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি বালুবাহী ট্রাক অন্য একটি ট্রাকের সঙ্গে পাল্লা দিয়ে রং সাইডে প্রবেশ করে। এ সময় মহাসড়কের পাশে দায়িত্ব পালনরত এটিএসআই নুরুল ইসলামকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে।
এছাড়া সংঘর্ষের সময় পেছন থেকে আরেকটি গাড়ির ধাক্কায় একটি ট্রাকের চালক আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Follow
Follow iNews Zoombangla On Google
Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

