সাভার-আশুলিয়াবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বদরুল আলম সুমন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভার ও আশুলিয়ার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক, ধামসোনা ইউনিয়ন ডেন্ডাবর এর কৃতি সন্তান বদরুল আলম সুমন।

বাবু

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে নিয়ে আসে শান্তি, সহমর্মিতা ও ভালোবাসার বার্তা।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করা সম্ভব।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এ সময় তিনি ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু-এর পক্ষ থেকেও সাভার ও আশুলিয়ার সর্বস্তরের মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

Leave a Comment