সাভারে সাংবাদিকদের বিক্ষোভ ১ ঘণ্টা কর্মবিরতি

আবুল কালাম আজাদ (বিপ্লব) : সাভার সাব রেজিস্ট্রার জাকির হোসেনের অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে দলবল নিয়ে দেশ টিভির সাংবাদিক দেওয়ান ইমনের উপর হামলা ও জোরপূর্বক অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত সাংবাদিকরা।

Savar

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে সাভার মডেল থানার সামনে এই কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদের অংশ হিসেবে এসময় সাংবাদিকরা এক ঘণ্টার কর্মবিরতিও পালন করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিক নেতারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় একজন সাংবাদিকের ওপর এ ধরনের হামলা ও অপহরণের চেষ্টা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

আগামী ৭২ ঘণ্টার মধ্যে সাভারের সাব-রেজিস্ট্রার জাকির হোসেনকে অপসারণ এবং তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

Leave a Comment