‘দঙ্গল’খ্যাত নির্মাতা নীতেশ তিওয়ারি মহাকাব্যিক ‘রামায়ণ’ নিয়ে কবে বড় পর্দায় হাজির হবেন, তার দিন গুনছে ভক্তরা। একফ্রেমে রণবীর কাপুর, ইয়াস, সানি দেওল ও সাই পল্লবীকে দেখার অপেক্ষায় বলিউডের দর্শকেরা। ইতোমধ্যেই প্রকাশ হয়েছে ‘রামায়ণ’-এর প্রথম পোস্টার।

পোস্টার উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে সিনেমাটির। অনুষ্ঠানে রণবীর কাপুর ও সাই পল্লবীর প্রশংসায় পঞ্চমুখ পরিচালক। অন্যদিকে কাজের অভিজ্ঞতা জানিয়ে সাই পল্লবী বলেন, ‘যে কোন অভিনেতা-অভিনেত্রীদের জীবনে এমন চরিত্র খুব কমই আসে। কারণ, কোনও দেবীর চরিত্রে অভিনয় করা মোটেও সহজ নয়। এর নেপথ্যে এমন এক অভিজ্ঞ একটি দলের প্রয়োজন হয়, যারা নিজেদের সর্বস্ব দিয়ে চরিত্রটিকে পর্দায় জীবন্ত করে তুলতে চান।’
সাই মনে করেন, তিনি সীতার চরিত্র বেছে নেননি, বরং এই চরিত্র তার কাছে এসেছে আশীর্বাদ হয়ে। কারণ, এমন চরিত্র চাইলেই পাওয়া যায় না। আবার আগে থেকে ঠিক করেও রাখা যায় না যে কীভাবে অভিনয় করতে হবে। তাই তিনি প্রায়ই ধ্যান করতেন। মনে মনে বলতেন, ‘সীতা মা, আপনি আমার মাধ্যমে অভিনয় করুন। আমার মধ্যে দিয়ে যা প্রকাশ পাবে, বুঝব সেটাই এই ছবির জন্য আপনার ইচ্ছা।’
চরিত্রের জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করার কথাও জানান সাই। শুটিংয়ের সময় অন্তত নিজের চিন্তাভাবনাকে যতটা সম্ভব পবিত্র রাখার চেষ্টা করেছেন। নিজেকে নিরপেক্ষ রাখার চেষ্টা করেছেন, যাতে সেরাটাই পর্দায় ফুটে ওঠে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
‘রামায়ণ’ দুই পর্বে মুক্তি পাবে। ছবির প্রথম পর্ব মুক্তি পাবে চলতি বছরের দীপাবলিতে। দ্বিতীয় পর্বটি মুক্তি পাওয়ার কথা আগামী বছরের দীপাবলিতে। ছবিতে রামের চরিত্রে রণবীর কাপুর, সীতা চরিত্রে সাই পল্লবী ছাড়াও লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে, রাবণের চরিত্রে দক্ষিণী তারকা যশ ও হনুমান চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল।
Follow iNews Zoombangla On Google
Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

