যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার করলে বৈঠকে বসবে ইরান

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে আরোপিত অবরোধ প্রত্যাহার করলে পরবর্তী দফার আলোচনা ইসলামাবাদে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইরানের জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি।

যুক্তরাষ্ট্র অবরোধ

মঙ্গলবার (২১ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বক্তব্য দিতে গিয়ে ইরাভানি বলেন, যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নিতে প্রস্তুত— এমন কিছু ইতিবাচক ইঙ্গিত তেহরান পেয়েছে। অবরোধ প্রত্যাহারই আলোচনায় ফেরার প্রধান শর্ত। এটি বাস্তবায়িত হলেই পরবর্তী দফার বৈঠক পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ

সরকারের সিদ্ধান্তের আগে বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা

ইরানি রাষ্ট্রদূত আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি রাজনৈতিক সমাধান চায়, আমরা প্রস্তুত। আর যদি যুদ্ধের পথ বেছে নেয়, ইরানও সে জন্য প্রস্তুত। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

Leave a Comment