
স্থানীয় মিডিয়া এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, আজ সোমবার (২০ এপ্রিল) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্বোধনের কথা থাকলেও আগুন লাগার পর তা স্থগিত করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার পর আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
রাজস্থানের বালোট্রার পাচপাদরা এলাকায় অবস্থিত এই রিফাইনারিটি ভারতের প্রথম গ্রিনফিল্ড সমন্বিত রিফাইনারিসহ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স। এটি হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড (এইচপিসিএল) এবং রাজস্থান সরকারের যৌথ উদ্যোগে নির্মিত।
এই প্রকল্পটি ভারতের জ্বালানি নিরাপত্তা জোরদার, আমদানি নির্ভরতা কমানো এবং দেশীয় উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে এখান থেকে উৎপাদিত পেট্রোকেমিক্যাল পণ্য ভবিষ্যৎ শিল্পকারখানার কাঁচামাল হিসেবে ব্যবহৃত হবে।
এসএসসি পরীক্ষা আজ থেকে শুরু
উল্লেখ্য, ২০১৩ সালের ২২ সেপ্টেম্বর সোনিয়া গান্ধী এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে ২০১৮ সালে প্রধানমন্ত্রী মোদি প্রকল্পটি পুনরায় উদ্বোধন করেন এবং ব্যয় বাড়িয়ে নতুনভাবে বাস্তবায়ন শুরু হয়।