বেবি বাম্প দেখিয়ে মিষ্টি বার্তায় যা বললেন সামান্থা

কয়েকদিন ধরেই আলোচনায় রয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। অভিনেত্রীর মা হওয়া নিয়ে ইন্ডাস্ট্রির ভেতের ফিসফাস শুরু হয়।

অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

সেসময়ে ক্যামেরাম্যানদের লেন্সে সামান্থার মোটাপেট ক্যামেরাবন্দি হলেও নায়িকা তখন টুঁ শব্দটি করেননি। তবে পরে মা হওয়ার জল্পনায় ইঙ্গিত দিয়ে বিরতি নেওয়ার কথা জানান তিনি।

এবার বেবি বাম্পের ছবি শেয়ার করলেন সামান্থা নিজেই। তার মাতৃত্বের সূচনা লগ্নের এমন মুহূর্ত দেখে বেশ খুশি ভক্তরা।

সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে বেবি বাম্প ছবি শেয়ার করে নিয়ে ভক্তমহলে শোরগোল ফেলে দিয়েছেন সামান্থা। সেখানে দেখা যায়, পরনে গাড় নীল টিশার্ট।

কোলে রাখা বালিশ। আর সেখানেই স্পষ্ট দক্ষিণী নায়িকার বেবি বাম্প।

মজার বিষয় উঠে আসে তার ক্যাপশনে। যেখানে গর্ভস্থ সন্তানকে ‘সিক্স প্যাক’ বলে আখ্যা দিয়েছেন অভিনেত্রী। সামান্থা লেখেন, আমার সিক্স-প্যাক। তোমাকে দেখার অপেক্ষায়।

অন্তঃসত্ত্বা অভিনেত্রীর এমন মজার ছলে দেওয়া পোস্ট দেখে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

২০২১ সালের অক্টোবরে অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় সামান্থার। এরপর‘ফ্যামিলি ম্যান’পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে ২০২৫ সালের ডিসেম্বরে জীবনের নতুন অধ্যায় শুরু করেন সামান্থা। এবার তাদের ঘর আলো করে আসতে যাচ্ছে নতুন অতিথি।

Zoom Bangla News

Zoom Bangla News

inews.zoombangla.com

Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google

Leave a Comment