বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার অভিনয়ের পাশাপাশি রিয়েল এস্টেট বিনিয়োগেও বেশ দক্ষ। বক্স অফিসের পাশাপাশি প্রপার্টি মার্কেট থেকে কীভাবে কোটি কোটি টাকা মুনাফা তুলে নিতে হয়, তা আবারও প্রমাণ করলেন ‘খিলাড়ি’।

রিয়েল এস্টেট ডেটা অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম ‘সিআরই ম্যাট্রিক্স’-এর তথ্য অনুযায়ী, অক্ষয় কুমার মুম্বাইয়ের মুলুন্ড পশ্চিম এলাকায় তার দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বিক্রি করেছেন। যার আনুমানিক বিক্রয় মূল্য ১২.৩৮ কোটি টাকা।
এতে ৩.৩ কোটি টাকারও বেশি নিট লাভ করেছেন অভিনেতা।
শোনা যাচ্ছে, গেল ৩০ জুন এই সম্পত্তি দুটির রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
মাত্র এক মাস আগেই মুম্বাইয়ের বোরিভালি এলাকাতেও নিজের অন্য দুটি ফ্ল্যাট বিক্রি করেছিলেন অক্ষয়।
প্রপার্টি রেকর্ড অনুযায়ী, অক্ষয় কুমার ২০১৭ সালের অক্টোবরে ওবেরয় কনস্ট্রাকশনসের কাছ থেকে সরাসরি এই ফ্ল্যাট দুটি মোট ৯ কোটি টাকায় কিনেছিলেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ফলে প্রায় ৯ বছর পর এই প্রোপার্টি থেকে তিনি ৩.৩৮ কোটি টাকার মুনাফা লাভ করলেন।
Follow
Follow iNews Zoombangla On Google
Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

