বাড়ছে না নিম্ন আয়ের গ্রাহকদের বিদ্যুৎ বিল

সব ধরনের গ্রাহকের বিদ্যুতের দাম বাড়ানো হলেও বিদ্যুৎ বিভাগের অনুরোধে নিম্ন আয়ের গ্রাহকদের বিল না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিদ্যুৎ বিল

বৃহস্পতিবার (৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এতে করে আগের দামেই এখন থেকে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন লাইফলাইনে ৫০ ইউনিট এবং আবাসিক গ্রাহকরা ৭৫ ইউনিট পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়— সব বিদ্যুৎ বিতরণ সংস্থা/কোম্পানির আবাসিক গ্রাহকশ্রেণির অন্তর্ভুক্ত লাইফ লাইনের (০-৫০ ইউনিট) এনার্জি রেট ৪ টাকা ৬৩ পয়সা এবং আবাসিক প্রথম ধাপের (০-৭৫ ইউনিট) এনার্জি রেট ৫ টাকা ২৬ পয়সা বিল জুন মাস থেকে কার্যকর থাকবে।

এতে আরও বলা হয়, এতে বিদ্যুৎ বিতরণ সংস্থা/কোম্পানিসমূহের আয় কমবে যা সরকারকে অতিরিক্ত ভর্তুকি প্রদানের মাধ্যমে সমন্বয় করতে হবে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এর আগে, গতকাল বুধবার আবাসিক গ্রাহকশ্রেণির লাইফলাইন (০-৫০ ইউনিট) এর মূল্যহার ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা এবং প্রথম ধাপ (০-৭৫ ইউনিট) এর মূল্যহার ৫ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ১৮ পয়সা করা হয়।

Zoom Bangla News

Zoom Bangla News

inews.zoombangla.com

Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Leave a Comment