বাগেরহাটের মোরেলগঞ্জে লিমন মোল্লা ওরফে হৃদয় (২৬) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনি উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুরি গ্রামের সিরাজ মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) রাতের কোনো এক সময়ে নিজ ঘরে একা থাকা অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে ছিলেন বলে জানা গেছে। পারিবারিক দ্বন্দ্ব ও মানসিক চাপকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে।
পরিবারের পক্ষ থেকে খবর পেয়ে মোরেলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
Follow
Follow Zoom Bangla News On Google
Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

