ফাইনালে আর্জেন্টিনার পক্ষে ইসরায়েল

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে তিনি বলেন, ফাইনালে তার সমর্থন থাকবে লিওনেল মেসিদের পক্ষেই।

আর্জেন্টিনার পক্ষে ইসরায়েল

রোববার দিবাগত রাতে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন।

ফাইনালের আগে দখলদার ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়াহনিশ নেতানিয়াহুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি নেতানিয়াহুর হাতে আর্জেন্টিনা জাতীয় দলের একটি জার্সি তুলে দেন।

বৈঠকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর পাঠানো একটি অডিও বার্তাও শোনানো হয়। সেখানে মিলেই বলেন, নেতানিয়াহু সবসময় আর্জেন্টিনার পাশে থাকেন এবং তার সমর্থনে তিনি আনন্দিত।

এর জবাবে নেতানিয়াহু বলেন, হাভিয়ের মিলেই তার বন্ধু। আর্জেন্টিনার প্রতি ইসরায়েলের সমর্থন অব্যাহত থাকবে এবং বিশ্বকাপ ফাইনালেও তিনি আর্জেন্টিনার পক্ষেই থাকবেন।

তিনি আরও বলেন, তার বিশ্বাস ইসরায়েলের অধিকাংশ মানুষও ফাইনালে আর্জেন্টিনাকেই সমর্থন করবেন। বক্তব্যের শেষে তিনি স্প্যানিশ ভাষায় বলেন, “ভামোস আর্জেন্টিনা।”

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

বিশ্বকাপ ফাইনালকে ঘিরে ফুটবল উন্মাদনার পাশাপাশি এই সমর্থনের ঘোষণাকে ঘিরেও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সূত্র: wion

Zoom Bangla News

Zoom Bangla News

inews.zoombangla.com

Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google

Leave a Comment