বিজ্ঞানের কল্যাণে মানুষের কাজ অনেকটাই সহজ হয়ে গেছে। তার পরেও প্রযুক্তির নেতিবাচক দিকগুলো কিন্তু কম চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে না। বেশ কয়েক বছর আগেও এ ধরনের রোবট ছিল নিশ্চল।

কিন্তু প্রযুক্তির কল্যাণে বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন বিশেষ কাজে পারদর্শী রোবট বাজারে এসেছে। এসব রোবট যেমন আবেদনময়ী, তেমনি মানুষের মতোই আচরণ করতে পারে। তারা কথা বলতে পারে এবং বিশেষ করে যৌ’নসঙ্গী হিসেবে কাজ করে। আর সেটা নিয়েই বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করছেন।
বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এসব সে’ক্স রোবট মানুষের মনে এবং সমাজে মানবিক যৌ’নতার ব্যাপারে একেবারে উল্টো ধারণা গড়ে দিতে পারে। যা সমাজের টিকে থাকার প্রশ্নে বেশ উদ্বেগের। বিশেষজ্ঞরা মনে করছেন, এসব রোবটকে মানুষের প্রেমিকার সমকক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছে ব্যবসায়ীরা।
আপনার স্বাস্থ্যের অবস্থা বলে দেবে ঠোঁটের রং
যা একেবারেই খারাপ চিন্তা। যারা এ ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সে’ক্স রোবট তৈরি করে বাজারজাত করছে, তাদের আরো অনেকটা দায়িত্বশীল হওয়া দরকার এবং নৈতিকতার দিকটি বিবেচনায় রাখা উচিত। সেই সঙ্গে কিছু নিয়ম নীতি না থাকলে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কার কথাও বলছেন তারা।