নির্বাচনি আচরণবিধি মেনে সমাবেশ স্থগিত করল জামায়াত

নির্বাচনি আচরণ বিধি মেনে ঢাকা আলিয়া মাদরাসা মাঠে শুক্রবারের (১২ ডিসেম্বর) সমাবেশ স্থগিত করেছে জামায়াতে ইসলামী। সামাবেশের সকল আয়োজন সম্পন্ন করেও দলটির আমিরের সিদ্ধান্তে এই সমাবেশ স্থগিত করা হয়েছে।

জামায়াত

জামায়াত

তবে পুরান ঢাকার এই সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই আলিয়া মাদরাসা মাঠে ভিড় করেছিলেন স্থানীয় নেতাকর্মীরা। সমাবেশ স্থগিতের খবর জানার পর নেতাকর্মীরা বলেন, তফসিল ঘোষণার পরে নির্বাচনী আচরণবিধির প্রতি শ্রদ্ধা রেখে দলের এই সিদ্ধান্তে সন্তুষ্ট তারা।

অন্যদিকে নির্বাচনি আচরণবিধি মেনে ৪৮ ঘণ্টার মধ্যে বিভিন্ন প্রচার উপকরণ নিজ দায়িত্বে সরিয়ে নেয়ার জন্য দেশের সবপর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই নির্দেশনা দেন।

পোস্টে ডা. শফিকুর রহমান লিখেন, গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। স্বাগতম। ঘোষিত এই নির্বাচনকে সুষ্ঠু ও সফল করার জন্য যৌক্তিক সব ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত। ঘোষিত আরপিও অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে বিভিন্ন প্রচার উপকরণ নিজ দায়িত্বে সরিয়ে নেয়ার জন্য দেশের সবপর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের প্রতি আহ্বান জানাই।

জাপার তিন নেতাকে এনসিপির মনোনয়ন, ক্ষুব্ধ রাজনৈতিক দলগুলো

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave a Comment