মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক (৮০) মারা গেছেন। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কেল্লাবারুইপাড়া এলাকার বাড়ি তার। দীর্ঘদিন ধরে বিজ্ঞানী ড. এম রেজাউল হক যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। নাসায় দায়িত্ব পালনের আগে তিনি কলোরাডো অঙ্গরাজ্যের স্টেট ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি নাসায় যোগ দেন। কয়েক বছর আগে অবসর গ্রহণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। যুক্তরাষ্ট্রেই তার দাফন সম্পন্ন করা হবে।
ড. রেজাউল হকের পারিবারিক পরিচয় অনুযায়ী, তিনি ছিলেন নয় ভাই-বোনের মধ্যে তৃতীয়। তার বাবা ফহিম উদ্দিন বিশ্বাস এবং মা আনোয়ারা খাতুন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার জুমার নামাজের পর রাজশাহীর গোদাগাড়ীর কেল্লাবারুইপাড়া জামে মসজিদে তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

Zoom Bangla News
inews.zoombangla.com
Follow
Follow iNews Zoombangla On Google
Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.
