নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত নিয়ে যা জানা গেলো

সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) আগামী ১ জুলাই থেকে কার্যকর করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আর্থিক চাপ ও মূল্যস্ফীতির ঝুঁকি বিবেচনায় এটি একসঙ্গে নয়, তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

Logo

গণমাধ্যমের প্রতিবেদন ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নতুন পে-স্কেল পুরোপুরি বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। এ কারণে প্রথম ধাপে বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর করা হবে। এ জন্য আসন্ন বাজেটে ৩০ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ রাখার প্রস্তুতি নেওয়া হয়েছে।

গত বুধবার (১৩ মে) ও বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বাজেট-সংক্রান্ত উচ্চপর্যায়ের ধারাবাহিক বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন পে-স্কেলের রূপরেখা, খাতভিত্তিক বরাদ্দ এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর আহরণের সার্বিক চিত্র উপস্থাপন করেন। সব দিক পর্যালোচনার পর প্রধানমন্ত্রী পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে নীতিগত সম্মতি দেন।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “প্রধানমন্ত্রী ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশনা দিয়েছেন। ফলে ওই সময় থেকেই সরকারি কর্মচারীরা নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন।”

তিনি আরও জানান, আসন্ন বাজেট বক্তৃতার খসড়ায় ধাপে ধাপে বাস্তবায়নের পূর্ণ পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে বর্ধিত বেতনের ৫০ শতাংশ কার্যকর হবে। দ্বিতীয় ধাপে বাকি ৫০ শতাংশ বাস্তবায়ন করা হবে এবং তৃতীয় ধাপে ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা সমন্বয় করা হবে। তিন বছরে ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণ ও সরকারি অর্থ ব্যবস্থাপনা সহজ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

বর্তমানে দেশে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগী রয়েছেন। তাদের বেতন-ভাতা বাবদ সরকারের বার্ষিক ব্যয় প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা।

কমিশনের খসড়া সুপারিশ অনুযায়ী, সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে। এতে গ্রেডভেদে বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। পাশাপাশি সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৯.৪ থেকে কমিয়ে ১:৮ করার প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

বৈঠকে এনবিআর চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থসচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Zoom Bangla News

Zoom Bangla News

inews.zoombangla.com

Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google

Leave a Comment