
গতকাল বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, ‘লোকসানের কারণে চলতি অর্থবছরেও মুনাফা দেওয়া সম্ভব নয়। তবে আমরা আশা করছি, আগামী দুই বছরের মধ্যে আমানতকারীরা তাদের অর্থ ফেরত পাবেন।’
আজ পবিত্র শবে মেরাজ
ব্যাংকগুলোর অডিট প্রসঙ্গে গভর্নর জানান, পাঁচ ব্যাংকের ভুয়া অডিটে জড়িতদের ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
দোষীদের আইনের আওতায় আনার বিষয়ে তিনি বলেন, পাঁচ ব্যাংকের ফরেনসিক অডিট সম্পন্ন করতে আরও তিন মাস সময় প্রয়োজন। অডিট শেষ হলে কারা কীভাবে লুটপাট করেছে, তা আরও স্পষ্ট হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।