জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে দলের নেতাকর্মীদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

সেতুমন্ত্রী

শুক্রবার রাজধানীর রায়েরবাজারে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দেশের কাঠামোগত উন্নয়ন ও অগ্রগতির জন্য সবাইকে কাজ করতে হবে। দেশের উন্নয়নই হওয়া উচিত প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, দীর্ঘ সময় নানা আঘাতের পর এখন ব্যক্তিগত স্বার্থ নয়, বরং দেশের সমৃদ্ধির জন্য কাজ করার সময় এসেছে।

সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, তিনি একাধারে সাহিত্যিক ও রাজনীতিক ছিলেন। কিন্তু দুঃখজনকভাবে আমরা জাতীয় কবিকে যথাযথভাবে স্মরণ করতে ব্যর্থ হয়েছি বলে মন্তব্য করেন তিনি।

Zoom Bangla News

Zoom Bangla News

inews.zoombangla.com

Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google

Leave a Comment