চিত্রনায়িকা ববির বাসায় দুর্ধর্ষ চুরি, খোয়া গেল প্রায় ৮৬ লাখ টাকা

ঢাকাই চলচ্চিত্রের নায়িকা ইয়ামিন হক ববির বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ মে) কাফরুল থানার সেনপাড়া পর্বতা এলাকার পূর্ব মনিপুরে অবস্থিত তার স্থায়ী বাসভবনে এ ঘটনা ঘটে।

চুরি

জানা গেছে, শুটিংয়ের কাজে ২৫ মে বাসা থেকে বাইরে ছিলেন চিত্রনায়িকা ববি। পরে মঙ্গলবার রাতে তার গৃহপরিচারিকা ফোনে তাকে চুরির বিষয়টি জানান।

এরপর বাসায় ফিরে তিনি দেখতে পান, তার শোবার ঘরের তিনটি আলমারির মধ্যে একটি খোলা। আরও ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখা যায়, বেডরুমের জানালা ও বারান্দার দুটি গ্রিল কাটা।

পরে পুরো বাসা তল্লাশি করে তিনি বুঝতে পারেন, বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি হয়েছে। এর মধ্যে রয়েছে—স্বর্ণের চুড়ি ৫ জোড়া (মূল্য প্রায় ৩০ লাখ টাকা), কানের দুল ৭ জোড়া (১০ লাখ টাকা), নেকলেস ৩টি (৩ লাখ টাকা), লকেট ৮টি (২ লাখ টাকা), চেইন ১২টি (প্রায় ২৮ লাখ টাকা), ডায়মন্ডের নাকফুল ৭টি (২ লাখ ৫০ হাজার টাকা), বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি ৫টি (৪ লাখ ২০ হাজার টাকা) এবং নগদ ৬ লাখ টাকা। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৮৫ লাখ ৭০ হাজার টাকা।

কাফরুল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুবেল মল্লিক জানিয়েছেন, এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

Zoom Bangla News

Zoom Bangla News

inews.zoombangla.com

Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Leave a Comment