সাইফুল ইসলাম : মানিকগঞ্জের ঘিওরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের আলোচিত মামলার প্রধান আসামি সাগর (২৮)কে গ্রেপ্তার করেছে র্যাব।

শনিবার (১৩ জুন) তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-৪, সিপিসি-৩ মানিকগঞ্জ এবং র্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুরের যৌথ অভিযানে দিনাজপুরের বোঁচাগঞ্জ উপজেলার আনোড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাগর ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার দক্ষিণ নওপাড়া এলাকার মো. মমিনের ছেলে। তবে বিয়ের সূত্রে তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাসুদেববাড়ী এলাকায় বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জুন রাতে দৌলতপুর উপজেলার চন্দ্রখোলা এলাকায় বাবার সঙ্গে দেখা করে স্বামীর সঙ্গে বাড়ি ফিরছিলেন এক নারী। পথে ঘিওর উপজেলার নিলুয়া মোড় এলাকায় পৌঁছালে সাগরের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তাদের পথরোধ করে।
মামলার এজাহার অনুযায়ী, দুর্বৃত্তরা ওই নারী ও তার স্বামীকে আটক করে। একপর্যায়ে স্বামীকে দূরে নিয়ে আটকে রাখা হয় এবং ভুক্তভোগী নারীকে পাশের একটি পাটক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। পরে তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগী ও তার স্বামী নিরাপদ স্থানে আশ্রয় নেন। খবর পেয়ে ঘিওর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ঘিওর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে মামলার প্রধান আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে র্যাবের সহযোগিতায় দিনাজপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের প্রেরণ করা হয়েছে।
Follow
Follow iNews Zoombangla On Google
Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

