কালীগঞ্জে ৩শ দরিদ্র ও দুস্থ মানুষ পেলো কেকেএসের ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে কালীগঞ্জ কল্যাণ সংস্থা। এই উপলক্ষে বুধবার (১৮ মার্চ) সকালে সংস্থার নিজ কার্যালয়ে স্থানীয় ৩শ দরিদ্র ও দুস্থ মানুষকে ঈদ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Kaliganj-Gazipur300 poor and needy people received Eid gifts from KKS-1

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি অ্যাড. মু. আতিকুর রহমান ভূঞা, সহ সভাপতি নূর আক্তার, যুগ্ম সম্পাদক রফিক সরকার, কোষাধ্যক্ষ অ্যাড. রাশিদুল হাসান রুবেল, নির্বাহী সদস্য কাজী গোলাম রাব্বানী রোমান, মো. আক্তারুজ্জামান, সদস্য সৈয়দা সেলিনা পারভীন রত্না সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Kaliganj-Gazipur300 poor and needy people received Eid gifts from KKS-2

এ সময় তারা বলেন, সমাজের বিত্তবানদের এগিয়ে আসার মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান সংস্থার নেতৃবৃন্দ।

কালীগঞ্জ কল্যাণ সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে এলাকার অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

Leave a Comment