মধ্যপ্রাচ্যের দেশ কাতার বিদেশি নাগরিকদের জন্য দেওয়া ভিসা-সংক্রান্ত বিশেষ সুবিধা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৭ জুন থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

আঞ্চলিক সংকটের কারণে মেয়াদোত্তীর্ণ বা মেয়াদ শেষ হতে যাওয়া ভিসাধারীদের জন্য চলতি বছরের মার্চ মাসে যে সাময়িক সুবিধা দেওয়া হয়েছিল, তা আর বহাল থাকবে না। ফলে নির্ধারিত সময়ের মধ্যে ভিসা নবায়ন, প্রয়োজনীয় ফি পরিশোধ বা দেশ ত্যাগ না করলে সংশ্লিষ্টরা আইনি জটিলতা ও জরিমানার মুখে পড়তে পারেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সংঘাত এবং আঞ্চলিক অস্থিরতার কারণে আকাশসীমা বন্ধ ও ফ্লাইট বাতিল হওয়ায় কাতার এ বিশেষ ছাড় দিয়েছিল।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ৩ মার্চ থেকে চালু থাকা এই সাময়িক সুবিধা ৭ জুন (রোববার) থেকে বন্ধ হয়ে যাবে। ২৮ ফেব্রুয়ারির পর উদ্ভূত পরিস্থিতির কারণে এ ছাড় দেওয়া হয়েছিল।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৭ জুনের পর থেকে সব ধরনের ভিসার স্বাভাবিক নিয়ম, নবায়ন প্রক্রিয়া ও নির্ধারিত ফি পুনরায় কার্যকর হবে। ফলে কাতারে অবস্থানরত বিদেশি নাগরিকদের সময়মতো ভিসা নবায়ন, ফি পরিশোধ অথবা মেয়াদ শেষ হলে দেশ ত্যাগ করতে হবে।
কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, ভিসা নিয়ম লঙ্ঘন করলে কাতারের প্রচলিত আইন অনুযায়ী জরিমানা ও অন্যান্য আইনি শাস্তির মুখে পড়তে হতে পারে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, কাতারে অবস্থানরত সব বাসিন্দা ও ভ্রমণকারীর বৈধ অভিবাসন অবস্থা বজায় রাখা বাধ্যতামূলক।
Follow
Follow Zoom Bangla News On Google
Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

