বিশাল দেহ আর রাজকীয় হাঁটা; রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে পুরো শেরপুরজুড়ে। ৩৩ মণ ওজন আর লম্বায় ৬ ফুট ২ ইঞ্চি; নাম দেওয়া হয়েছে বাংলার ডন। বিশাল এই ষাঁড় গরুটিকে এক নজর দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে খামারে ভিড় করছেন অসংখ্য মানুষ।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাপাশিয়া পশ্চিমপাড়া এলাকার ‘আলিফ-লাম এগ্রো ফার্ম’-এ লালন-পালন করা হয় ‘বাংলার ডন’ কে। প্রায় তিন বছর ধরে দেশীয় ও প্রাকৃতিক উপায়ে আদর-যত্নে বড় করা হয়েছে ফ্রিজিয়ান জাতের এই বিশাল ষাঁড় গরুটিকে। আসন্ন কুরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে বাংলার ডনকে।
খামার সংশ্লিষ্টরা জানান, তিন বছর আগে পাশের নকলা উপজেলার একটি স্থানীয় হাট থেকে মাত্র এক লাখ ছয় হাজার টাকায় বাছুরটি কেনা হয়েছিলো। তখন কেউ ভাবতেই পারেননি ৩ বছরের মাথায় সেই সাধারণ বাছুরই হয়ে উঠবে জেলার সবচেয়ে আলোচিত গরু।
প্রতিদিন প্রায় ৮০ কেজি ঘাস ও খড় খাওয়ানো হয় ‘বাংলার ডন’- কে। পাশাপাশি দিতে হয় ২০ কেজির মতো খৈল, ভুসি ও ভুট্টার গুঁড়া। দিনে তিন থেকে চারবার গোসল করানোর পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও করা হচ্ছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তৃণমূলের খামারিদের শ্রম, মেধা আর সঠিক পরিচর্যার অনন্য উদাহরণ ‘বাংলার ডন’। শেষ পর্যন্ত গরুটি কতো দামে বিক্রি হয়, তা জানতেই অপেক্ষা করছে শেরপুরবাসী।
Follow Zoom Bangla News On Google
Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

