এইচএসসি পাসেই জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, আবেদন যেভাবে

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়। প্রতিষ্ঠানটির অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়গুলোয় ৩ পদে ১৩ কর্মী নিয়োগে ১০ ডিসেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। 

এইচএসসি পাসেই জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, আবেদন যেভাবে

এইচএসসি পাসেই জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, আবেদন যেভাবে

আবেদন ২১ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়েছে, চলবে ২০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়

১. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৩টি; 

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা:  উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

২. পদের নাম: হিসাব সহকারী;

পদসংখ্যা: ৭টি; 

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

৩. পদের নাম: সার্টিফিকেট সহকারী;

পদসংখ্যা: ৩টি; 

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা:  উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী); 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন; 

প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: হবিগঞ্জ;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন; 

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ সাধারণ প্রার্থীদের ১১২ টাকা, অনগ্রসর নাগরিকদের (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২০ জানুয়ারি ২০২৬, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

Leave a Comment