এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ কবে, জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি ও সমমানের পরীক্ষার রুটিন চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলন।

এইচএসসি পরীক্ষার রুটিন

মঙ্গলবার (২১ এপ্রিল)রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি পরীক্ষার প্রথম দিনের কার্যক্রম শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

মন্ত্রী জানান, পরীক্ষা পেছানোর বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে দীর্ঘ আলোচনার পরেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যাতে কোনো ধরনের বিভ্রান্তি তৈরি না হয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে রুটিন তৈরির কাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং চলতি সপ্তাহের নির্ধারিত সময়ের মধ্যেই তা পরীক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির সুবিধার কথা বিবেচনা করে দ্রুত রুটিন প্রকাশের বিষয়টি নিশ্চিত করা হচ্ছে যাতে তারা তাদের পাঠ্যবই রিভিশন দেওয়ার জন্য পর্যাপ্ত সময় পায়।

আরও পড়ুনঃ

আকস্মিক কেন্দ্র পরিদর্শন করতে পারেন শিক্ষামন্ত্রী

এদিকে, আজ এসএসসির প্রথম দিনের পরীক্ষা শেষে সন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমানের প্রথমদিনের পরীক্ষায় কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোথাও প্রশ্নফাঁস হয়নি। পরবর্তী পরীক্ষাগুলোও পর্যবেক্ষণ করা হবে।

উল্লেখ্য, এ বছর এসএসসি এবং সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী মোট শিক্ষার্থীর সংখ্যা ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন।

Leave a Comment