এআই ব্যবহার করে সেবা সহজ করতে ৫০০ কোটি টাকা বরাদ্দ

২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নাগরিক সেবা আরও জনবান্ধব ও আধুনিক করার লক্ষ্যে ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

নাগরিক সেবা উন্নয়নে এআই

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, এআই, ইলেকট্রনিক্স শিল্প এবং তরুণদের উদ্ভাবনী সক্ষমতাকে জাতীয় উন্নয়ন ও আধুনিকায়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। সরকার উন্নয়ন প্রক্রিয়ায় এআইকে একটি বড় সুযোগ হিসেবে গ্রহণ করেছে।

তিনি জানান, এআই ব্যবহার করে স্মার্ট সিটি গঠন, নাগরিক সেবা সহজীকরণ এবং শিক্ষা ব্যবস্থায় এআই অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে তরুণ প্রজন্মকে ভবিষ্যৎ কর্মক্ষেত্রের উপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, স্টার্টআপ, ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন এবং এআইনির্ভর উদ্যোক্তা তৈরিতে তরুণদের সম্পৃক্ত করা হবে। সরকারি পরিকল্পনা ও সেবা প্রদানে এআই-চালিত ডাটা সেন্টার ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আরও দ্রুত ও কার্যকর করা হবে।

তিনি উল্লেখ করেন, এ উদ্যোগ প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং নাগরিক সেবা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশকে একটি প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যও পূরণ করবে।

ইতিহাস পেরিয়ে হেক্সা জয়ের পথে ব্রাজিল

নতুন বাজেটে এই খাতে বরাদ্দকৃত ৫০০ কোটি টাকা ‘স্টার্টআপ তহবিল’ হিসেবে ব্যবহৃত হবে। পাশাপাশি নারী উদ্যোক্তা ও তরুণ উদ্যোক্তা তৈরিতেও এই তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান অর্থমন্ত্রী।

Zoom Bangla News

Zoom Bangla News

inews.zoombangla.com

Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google

Leave a Comment