
ঈদের বাজারকে আরও সুবিধাজনক করতে দেশের শীর্ষস্থানীয় সুপারস্টোর ও অনলাইন প্ল্যাটফর্মগুলোতে নির্দিষ্ট কুপন কোড ব্যবহার করে বিকাশ পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন বিশেষ ছাড় ও ক্যাশব্যাক। আগোরা, ইউনিমার্ট, মিনা বাজার ও ডেইলি শপিংসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এই সুবিধা মিলছে।
এছাড়া নামী লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ডের আউটলেটগুলোতেও বিকাশের মাধ্যমে মূল্য পরিশোধে থাকছে নানা ধরনের অফার। নির্দিষ্ট কোড ব্যবহার করে কেনাকাটা করলে গ্রাহকরা তাৎক্ষণিক ডিসকাউন্ট কিংবা ক্যাশব্যাক সুবিধা পাচ্ছেন।
ঈদকে সামনে রেখে ঘরের সাজসজ্জা ও প্রয়োজনীয় ইলেকট্রনিকস পণ্য কেনাকাটায়ও বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক সুবিধা থাকছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
ঈদের ছুটিতে ভ্রমণ পরিকল্পনাকারীদের জন্যও রয়েছে বিশেষ অফার। বিকাশের মাধ্যমে বাস, ট্রেন ও ফ্লাইটের টিকিট কাটাসহ হোটেল বুকিংয়ে নির্দিষ্ট কুপন কোড ব্যবহার করলে পাওয়া যাবে আকর্ষণীয় ছাড়।
এছাড়া বিভিন্ন অনলাইন শপ ও রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডারেও মিলছে ক্যাশব্যাক ও ডিসকাউন্ট সুবিধা। সব অফারের বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিকাশের ওয়েবসাইটে। (
Follow iNews Zoombangla On Google
Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

