সকল জল্পনার অবসান ঘটিয়ে গতকাল রোববার (৫ জুলাই) তৃতীয় বিয়ে সারলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়িতেই ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয় আমির-গৌরীর আইনি বিয়ে।

বিয়ের পর সবার আগ্রহ আমির খানের তৃতীয় স্ত্রী গৌরীর ব্যক্তিগত বিষয় নিয়ে। ফ্যাশন স্টাইলিস্ট ও উদ্যোক্তা গৌরী স্প্র্যাটের ব্যক্তিগত জীবন ও সম্পদের পরিমাণ নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ও তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ম্যাজিকব্রিক্সের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গৌরী স্প্র্যাটের মোট সম্পদের পরিমাণ ভারতীয় মুদ্রায় আনুমানিক ২৪ থেকে ৪০ কোটি রুপি। ফ্যাশন স্টাইলিং, বিউটি সেলুন ব্যবসা এবং বিভিন্ন বিনিয়োগ থেকে তিনি এই সম্পদ গড়ে তুলেছেন।
৪৭ বছর বয়সী গৌরী স্প্র্যাট ভারতের বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন। তার মা সেখানে একটি জনপ্রিয় বিউটি সেন্টার পরিচালনা করতেন। পারিবারিক এই পরিবেশ থেকেই সৌন্দর্য ও ফ্যাশন শিল্পের প্রতি তার আগ্রহ তৈরি হয়। বিউটি ইন্ডাস্ট্রিতে যুক্ত হওয়ার আগে তিনি পোশাক ডিজাইন ও টেক্সটাইল ব্যবসার সঙ্গেও কাজ করেছেন।
২০০৭ সালে গৌরী ভারতের পরিচিত বিউটি সেলুন চেইন ‘বিব্লান্ট’এর সঙ্গে যুক্ত হন। বর্তমানে তিনি মুম্বাইয়ে প্রতিষ্ঠানটির একটি শাখা পরিচালনা করছেন। পাশাপাশি আমির খান প্রোডাকশনের বিভিন্ন সৃজনশীল প্রকল্পেও পরামর্শক হিসেবে কাজ করছেন।
শিক্ষাজীবনে গৌরী ভারতের উটির ব্লু মাউন্টেন স্কুলে পড়াশোনা শেষ করে যুক্তরাজ্যে যান। ২০০৪ সালে তিনি ইউনিভার্সিটি অব দ্য আর্টস লন্ডন থেকে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
পারিবারিক দিক থেকেও গৌরীর পরিচয় বৈচিত্র্যময়। তার বাবা রবার্ট স্প্র্যাট তামিল-ব্রিটিশ বংশোদ্ভূত এবং মা রীতা স্প্র্যাট পাঞ্জাবি-আইরিশ বংশোদ্ভূত।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
উল্লেখ্য, ৬১ বছর বয়সী আমির খান মুম্বাইয়ের নিজ বাসভবনে ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন। তারা দুই বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে ছিলেন। গত বছর নিজের ৬০তম জন্মদিনে আমির প্রথমবারের মতো গৌরীকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
Follow
Follow iNews Zoombangla On Google
Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

