আবার ‘কুলি’ হলেন ওমর সানী

প্রায় তিন দশক পর আবারও কুলির চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী। তবে এবার কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমায় নয়, তাকে পাওয়া যাবে স্বল্পদৈর্ঘ্য। নাম ‘ব্ল্যাক’। সম্প্রতি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে সিনেমার দৃশ্যধারণ শুরু হয়েছে।

Kuli

ওমর সানী বলেন, ‘এটি ছোট পরিসরের কাজ হলেও এর ব্যাপ্তি অনেক বড়। আমি একটি ক্যামিও চরিত্রে অভিনয় করছি। আমার জনপ্রিয় সিনেমা “কুলি”র সেই চরিত্রকে ঘিরেই এ চলচ্চিত্রের চিত্রনাট্য নির্মিত হয়েছে। প্রায় তিন দশক পর আবার নিজেকে কুলির চরিত্রে আবিষ্কার করেছি।’

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

‘ব্ল্যাক’ পরিচালনা করেছেন মহিন খান। চিত্রনাট্য লিখেছেন বাবলু ফকির। নির্মাতার ভাষ্য, ‘মাদকবিরোধী বার্তা নিয়ে এই সিনেমায় ওমর সানী একজন প্রতিবাদী কুলির চরিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন সাইফুল ইসলাম এবং তার বিপরীতে অভিনয় করেছেন পূর্ণিমা বৃষ্টি।’ নির্মাতার পরিকল্পনা, চলতি বছরের শেষ দিকে অ্যামাজন প্রাইমে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

Zoom Bangla News

Zoom Bangla News

inews.zoombangla.com

Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google

Leave a Comment