আইফোনপ্রেমীদের জন্য বড় দুঃসংবাদ

আইফোন ভক্তদের পকেটে এবার বড়সড় টান পড়তে যাচ্ছে। বিশ্ববাজারে মেমোরি চিপের আকাশচুম্বী দামের কারণে আগামীতে নতুন আইফোনের মূল্যবৃদ্ধি এড়ানো অসম্ভব বলে সাফ জানিয়ে দিয়েছেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক।

আইফোনপ্রেমী

একই সঙ্গে এই সংকট দ্রুত কাটার কোনো লক্ষণ নেই বলেও আভাস দিয়েছেন তিনি।

অ্যাপলপ্রধান জানান, উৎপাদন খরচের বাড়তি চাপ সামাল দিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এতদিন পর্যন্ত গ্রাহকদের ওপর এর আঁচ পড়তে না দিলেও বর্তমান পরিস্থিতিতে হাত গুটিয়ে নেওয়া ছাড়া উপায় নেই। টিম কুক বলেন, ‘দুঃখজনক হলেও (আইফোনের) দাম বাড়ানো এখন অনিবার্য।’

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জয়জয়কার চিপ সংকটের অন্যতম প্রধান কারণ। এআই নিয়ে কাজ করা বড় বড় প্রতিষ্ঠানগুলো বিপুলপরিমাণে মেমোরি চিপ কিনে নেওয়ায় বিশ্ববাজারে সরবরাহে তীব্র ঘাটতি দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ বাজারে আসতে যাওয়া ‘আইফোন ১৮’ সিরিজেই এর বড় প্রভাব পড়বে।

আগের মডেলের তুলনায় আইফোন ১৮ প্রো তৈরিতে মেমোরি ও স্টোরেজ যন্ত্রাংশের খরচ প্রায় ১৫০ ডলার পর্যন্ত বেড়ে যেতে পারে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এদিকে, দাম অপরিবর্তিত থাকার যে গুঞ্জন বাজারে ছিল, টিম কুকের এই মন্তব্যের পর তা একপ্রকার কর্পূরের মতো উড়ে গেল।

Zoom Bangla News

Zoom Bangla News

inews.zoombangla.com

Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google

Leave a Comment