চাইনিজ তাইপেকে বড় ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী কাবাডি দল
চীনের সানিয়ায় অনুষ্ঠিত এশিয়ান বিচ গেমসের কাবাডি ইভেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে বাংলাদেশ নারী দল। থাইল্যান্ডের বিপক্ষে জয়ের পর শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে বড় ব্যবধানে পরাজিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। টানা দুই জয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করার পাশাপাশি আসরে অন্ততএকটি পদকও নিশ্চিত করেছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে বাংলাদেশ। … Read more