ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের নতুন প্রধান নিয়োগ

ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদ-এর নতুন প্রধান হিসেবে মেজর জেনারেল রোমান গফম্যান-কে নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (১২ এপ্রিল) এ নিয়োগ অনুমোদন দেওয়া হয়।
নতুন প্রধান


প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, সুপ্রিম কোর্টের সাবেক প্রেসিডেন্ট আশের গ্রুনিস-এর নেতৃত্বাধীন উচ্চপদস্থ নিয়োগসংক্রান্ত উপদেষ্টা কমিটি গফম্যানের প্রার্থিতা অনুমোদন করেছে। কমিটির সম্মতির পর নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে তার নিয়োগপত্রে স্বাক্ষর করেন।

ঘোষণা অনুযায়ী, আগামী ২ জুন থেকে পাঁচ বছরের মেয়াদে দায়িত্ব গ্রহণ করবেন গফম্যান। তিনি বর্তমান প্রধান ডেভিড বার্নিয়া-এর স্থলাভিষিক্ত হবেন।

ইসরায়েলি গণমাধ্যম সূত্রে জানা গেছে, বেলারুশে জন্ম নেওয়া গফম্যান ১৯৯০ সালে পরিবারসহ ইসরায়েলে অভিবাসী হিসেবে আসেন। তিনি অধিকৃত পশ্চিম তীরের একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেন, যা কট্টরপন্থী ইহুদিবাদী মতাদর্শের জন্য পরিচিত।

ইসরায়েলে হেজবুল্লাহর সিরিজ রকেট হামলা

সামরিক জীবনের শুরুতে বিশেষ বাহিনীতে সুযোগ না পেলেও ১৯৯৫ সালে ১৮৮তম আর্মার্ড ব্রিগেডে যোগ দেন গফম্যান। এরপর দীর্ঘ কর্মজীবনে তিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এর মধ্যে ৭ম আর্মার্ড ব্রিগেড, ৩৬তম ডিভিশন এবং ২১০তম ডিভিশনের মতো ইউনিটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

Leave a Comment