ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ডিমোনায় ভবন ধস, শতাধিক আহত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের ডিমোনা শহরে একটি ভবন ধসে পড়েছে এবং অন্তত শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। উদ্ধার কাজ চলছে। ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো এই খবর জানিয়েছে। শনিবার হামলার এ ঘটনা ঘটেছে।

ভবন

ইসরায়েলের সংবাদমাধ্যমে প্রকাশিত ফুটেজে ক্ষেপণাস্ত্র আঘাত হানার মুহূর্তটি দেখা গেছে। এতে দেখা যায়, আকাশ থেকে একটি বিশাল গোলা তীব্র গতিতে নিচে নেমে আসছে। এরপর একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ইসরায়েলের কান নামের একটি সম্প্রচারমাধ্যম দেশটির জরুরি চিকিৎসা সেবা বিভাগের বরাতে জানিয়েছে, হামলায় অন্তত শতাধিক আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ বছরের একটি শিশুও রয়েছে।

ইসরায়েলের সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’ জানিয়েছে, উত্তর ইসরায়েলের মা’লোত-তারশিহা এলাকায় রকেট হামলায় অন্তত আটজন আহত হয়েছেন। দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের এই এলাকা লক্ষ্য করে একঝাঁক রকেট ছুড়েছে। সূত্র: আল-জাজিরা

Leave a Comment