জুতা খুলে দেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরত এসে জুতা খুলে দেশের মাটি  স্পর্শ করেন। তিনি বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (ফ্লাইট বিজি-২০২) নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌনে ১২টায় অবতরণ করেন।

জুতা খুলে দেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান

জুতা খুলে দেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান

বিমানবন্দরে তারেক রহমানকে বিএনপির সিনিয়র নেতারা স্বাগত জানান এবং তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু গোলাপফুলের মালা দিয়ে তাকে বরণ করেন।

এর আগে, সকালে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমানের বহনকারী বিমানটি। সেখান থেকে প্রায় এক ঘণ্টার বিশ্রামের পর ঢাকায় ফেরার জন্য যাত্রা শুরু করে। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। একই ফ্লাইটে দলের প্রায় ৫০ জন নেতাকর্মীও দেশে ফিরেছেন।

তারেক রহমানের আগমন উপলক্ষে বিমানবন্দর ও আশপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। ঢাকায় কুড়িল বিশ্বরোড মোড় থেকে পূর্বাচলমুখী সড়কের উপর ৪৮ ফুট বাই ৩৬ ফুট বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে এবং সেখানে নেতাকর্মীদের ভিড় জমেছে।

Leave a Comment