ফিফা বিশ্বকাপের দলগুলো নিয়ে করা প্রায় সব ভবিষ্যদ্বাণীই কি মেলে? উত্তর—না। মেলার কথাও নয়।
বলা হয়ে থাকে, বিশ্বকাপ এমন এক প্রতিযোগিতা, যেখানে ছোট দল-বড় দল, র্যাংকিংয়ে এগিয়ে থাকা-পিছিয়ে থাকা খুব বেশি প্রভাব ফেলে না। দিন শেষে মাঠের লড়াই-ই সবকিছু। তবে বড় দলের প্রতি সমর্থকদের প্রত্যাশা সব সময়ই বেশি। এবার সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে নেদারল্যান্ডস।

বর্তমানে ফিফা লাইভ র্যাংকিংয়ের শীর্ষ দশে থাকা দলগুলোর মধ্যে একমাত্র নেদারল্যান্ডসই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। টিকে আছে গতকালই র্যাংকিংয়ের চূড়ায় ওঠা ফ্রান্স, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও স্পেন, ক্রিস্টিয়ানো রোনালদোর পতুর্গাল, বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো, ডি ব্রুইনা-কোর্তোয়াদের বেলজিয়াম এবং আফ্রিকার গর্ব হয়ে ওঠা মরক্কো।
এর আগে তিনবার বিশ্বকাপের ফাইনাল খেলা নেদারল্যান্ডস অবশ্য এবার অঘটনের শিকার হয়নি। রাউন্ড অব ৩২ পর্ব থেকে বাদ পড়েছে মরক্কোর কাছে হেরে।
তবে ব্রাজিল, পতুর্গাল, ইংল্যান্ড ও বেলজিয়াম যেখানে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে, সেখানে নেদারল্যান্ডস নিজেরাই এমন অভিজ্ঞতার শিকার হয়েছে।
মরক্কোর বিপক্ষে ৯০ মিনিট পর্যন্তও ১-০ গোলে এগিয়ে ছিল নেদারল্যান্ডস। কিন্তু যোগ করা সময়ে ডাচরা গোল হজম করে। শেষ মুহূর্তে সমতা এলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও কোনো দল গোল করতে না পারলে খেলা গড়ায় টাইব্রেকারে।
এই পেনাল্টি শুটআউটেই কপাল পোড়ে ভার্জিল ফন ডাইকের দলের। বিশ্বকাপ থেকে হতাশজনক বিদায়ের পর পদত্যাগ করেন নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কোমান।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ফুটবল বিষয়ক ওয়েবসাইট ওয়ান ফুটবল ডাচদের এবারের বিশ্বকাপ অভিযানকে দুটি শব্দে তুলে ধরেছে, ‘দুর্ভাগা নেদারল্যান্ডস!’
Follow
Follow iNews Zoombangla On Google
Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

