প্রদর্শিত হয়েছে ৫ কফিন, খামেনি ছাড়া রয়েছে যাদের মরদেহ

তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় পাঁচটি কফিন প্রদর্শন করা হয়েছে। নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্যের মরদেহ ইমাম খোমেইনি গ্র্যান্ড মোসাল্লায় আনার পর সেখানে সাধারণ মানুষ ঢল নামিয়ে শ্রদ্ধা জানাতে ভিড় করেন।

খামেনি

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই কফিনগুলোর মধ্যে রয়েছে আলি খামেনির জামাতা মেসবাহ-উল-হুদা বাঘেরি, বড় মেয়ে সাইয়্যেদেহ বোশরা হোসেইনি খামেনি, পুত্রবধূ জাহরা হাদ্দাদ আদেল এবং মাত্র চৌদ্দ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদি গোলপায়গানির মরদেহ।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, শিশু জাহরা মোহাম্মাদি গোলপায়গানির একটি ছবি একটি ছোট শিশুর কফিনের সামনে প্রদর্শন করা হয়। সব কফিনেই ইরানের জাতীয় পতাকা আঁকা ছিল।

রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা ইরিব জানিয়েছে, আফগানিস্তান ও ইন্দোনেশিয়ার ধর্মীয় ব্যক্তিরা প্রথম দিকের দর্শনার্থীদের মধ্যে ছিলেন, যারা গ্র্যান্ড মোসাল্লায় গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

ইরানের রাষ্ট্রীয় সূত্রের দাবি অনুযায়ী, আলি খামেনি এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধের শুরুর দিকে নিহত হন।

সূত্র: সিএনএন

Zoom Bangla News

Zoom Bangla News

inews.zoombangla.com

Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google

Leave a Comment