আওয়ামী লীগের ওপর আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা পর্যন্ত দলটি কোনো নামেই রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৩০ জুন) সকালে সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, আদালতের নিষেধাজ্ঞা কার্যকর থাকা পর্যন্ত আওয়ামী লীগ কোনো নামে বা পরিচয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। আদালত যখন এ বিষয়ে নতুন সিদ্ধান্ত দেবেন, তখন সেই সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা থাকলেও কিছু গণমাধ্যম তা অনুসরণ করছে না। তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে আদালতের আদেশ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ব্রিফিংয়ে তিনি আরও জানান, সীমান্তে অনুপ্রবেশ (পুশ-ইন) ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সক্রিয় রয়েছে। এ পর্যন্ত ভারত সীমান্তে ১৬৫টি এবং মিয়ানমার সীমান্তে ১৫টি পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি।
Follow
Follow iNews Zoombangla On Google
Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

