সাইফুল ইসলাম : মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ চম্পা খাতুন (৩৬) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৪।

বুধবার (১৭ জুন) দুপুর সোয়া তিনটার পাটুরিয়া ফেরিঘাট এলাকার পুলিশ বক্সের পূর্ব পাশ থেকে তাকে আটক করা হয়। বিষয়টি রাত ৯টার দিকে নিশ্চিত করেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।
আটক চম্পা খাতুন নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার মসিন্দা শিকারপাড়া গ্রামের বাসিন্দা এবং মইনুল হকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চম্পা খাতুন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি দেশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব-৪ তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে সাড়ে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শিবালয় থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া ইয়াবাসহ আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
Follow
Follow iNews Zoombangla On Google
Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

