আলজেরিয়ার গোলরক্ষক যে কারণে মুখে মাস্ক পড়ে খেললেন

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে আলজেরিয়ার ম্যাচে দর্শকদের নজর কাড়েন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান। মুখে কালো সুরক্ষামূলক মাস্ক পরে মাঠে নামায় তাকে ঘিরে তৈরি হয় ব্যাপক কৌতূহল। অনেকেই এটিকে স্টাইলের অংশ মনে করলেও এর পেছনে রয়েছে গুরুতর চিকিৎসাজনিত কারণ।

আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত এপ্রিল মাসে স্প্যানিশ ক্লাব স্প্যানিশ ক্লাব গ্রানাডার হয়ে খেলতে গিয়ে এক ভয়াবহ সংঘর্ষে চোয়াল ও থুতনিতে গুরুতর আঘাত পান লুকা জিদান। পরীক্ষায় তার চোয়াল ও থুতনির হাড়ে ফ্র্যাকচার ধরা পড়ে, পাশাপাশি তিনি কনকাশনেও (মাথায় আঘাতজনিত সমস্যা) আক্রান্ত হন।

সাধারণত এমন ধরনের আঘাতের পর দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয় এবং অনেক ক্ষেত্রে অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে। তবে বিশ্বকাপে খেলার লক্ষ্য সামনে থাকায় চিকিৎসকদের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যান তিনি।

চিকিৎসকদের পরামর্শে তার জন্য বিশেষ কার্বন ফাইবারের সুরক্ষামূলক ফেস মাস্ক তৈরি করা হয়। এই মাস্ক মুখে পুনরায় আঘাত লাগলে চাপ সরাসরি ক্ষতিগ্রস্ত চোয়ালে না গিয়ে পুরো মাস্কে ছড়িয়ে দেয়, ফলে নতুন করে বড় ধরনের ক্ষতির ঝুঁকি কমে যায়। সেই কারণেই বিশ্বকাপের ম্যাচগুলোতে তাকে কালো মাস্ক পরে খেলতে দেখা যাচ্ছে।

এদিকে লুকা জিদানের আলজেরিয়ার হয়ে খেলা নিয়েও রয়েছে আলোচনা। তিনি ফ্রান্সে জন্মগ্রহণ করলেও আলজেরিয়ান বংশোদ্ভূত। কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেলেছেন। তবে পারিবারিক শিকড়ের প্রতি সম্মান জানিয়ে তিনি আলজেরিয়ার জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্ত নেন এবং বর্তমানে দেশটির প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুনঃ

বিশ্বকাপে সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ড মেসির, ১২তম ম্যান অব দ্য ম্যাচ জয়

ভাঙা চোয়াল, দীর্ঘ পুনর্বাসন এবং মুখে কালো সুরক্ষামূলক মাস্ক সব বাধা পেরিয়ে এখন বিশ্বমঞ্চে আলজেরিয়ার গোলপোস্ট আগলে দাঁড়িয়ে আছেন লুকা জিদান।

Zoom Bangla News

Zoom Bangla News

inews.zoombangla.com

Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google

Leave a Comment