চলতি মাসে আশুরার জন্য ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তবে এবার আশুরা উপলক্ষ্যে ‘অতিরিক্ত ছুটি’ পাচ্ছেন না তারা। সাপ্তাহিক ছুটির দিনে আশুরা পড়ায় এ উপলক্ষ্যে আর অতিরিক্ত ছুটি মিলছে না।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আশুরা ২০২৬-এর ছুটি ২৬ জুন (শুক্রবার)। নির্বাহী আদেশে এদিন ছুটি থাকে সরকারি দপ্তর। ছুটি থাকে শিক্ষাপ্রতিষ্ঠানও।
জানা গেছে, জিলহজ মাস ২৯ দিনে হলে মহররমের চাঁদ দেখা যাবে ১৬ জুন। সেই হিসেবে আশুরা ২৬ জুন (শুক্রবার)। আবার জিলহজ ৩০ দিন পূর্ণ হলে মহররমের চাঁদ দেখা যাবে ১৭ জুন (শনিবার)। সে ক্ষেত্রে আশুরার ছুটি পড়বে ২৭ জুন অর্থাৎ শনিবার।
শুক্র এবং শনিবার যথাক্রমে বাংলাদেশে সাপ্তাহিক ছুটি। সুতরাং এবার আশুরায় অতিরিক্ত ছুটি ভোগ করতে পারছেন না সরকারি চাকরিজীবীরা।
এদিকে, আগামীকাল মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে এই সভা বসবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মহাররম মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর : ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে অবহিত করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
জেনে নিন কাঁঠালের পিঠা তৈরির রেসিপি
মহররম আরবি হিজরি সনের প্রথম মাস। মাসটির ১০ তারিখের দিনকে আশুরা বলা হয়। মহররম মাসকে হাদিসে আল্লাহর মাস বলে সম্মানিত করা হয়েছে। এ মাসের ১০ তারিখ ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Follow
Follow iNews Zoombangla On Google
Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

