ভক্তদের নজর কাড়ছে দেড় লাখ টাকার ‘ব্রাজিল বাড়ি’!

বাড়ির দেয়াল গেট থেকে সীমানাপ্রাচীর—সবকিছুতেই ব্রাজিলের হলুদ-সবুজ রঙের ছোঁয়া। দেয়ালে আঁকা ব্রাজিল কিংবদন্তি রোলানদো, কাকা, রবার্তো কার্লোস আর নেইমারের ছবি। আছে ব্রাজিল আর বাংলাদেশের পতাকাও। বাড়ির সামনে বড় অক্ষরে লেখা ব্রাজিল। ‘এ যেন বাংলাদেশের বুকে এক টুকরো ব্রাজিল’।

ভক্তদের নজর কাড়ছে ব্রাজিল বাড়ি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা চান্দপুর গ্রামের বাসিন্দা রুবেল মিয়া (৩৫) নিজের বাড়িকে এভাবেই সাজিয়েছেন। ব্রাজিলের কড়া ভক্ত তিনি।

ব্রাজিল ফুটবল দলের প্রতি ভালোবাসা থেকে তিনি বাড়ির ভবন ও সীমানাপ্রাচীর ব্রাজিলের পতাকার আদলে রং করিয়েছেন। ব্যতিক্রমী এই বাড়ি দেখতে প্রতিদিনই ভিড় করছেন দূরদূরান্তের মানুষ। শুধু ব্রাজিল সমর্থকরাই নন, অন্য দেশের ফুটবলপ্রেমীরাও বাড়িটির সৌন্দর্য ও নান্দনিকতার প্রশংসা করছেন।

রুবেল মিয়া মৃত হাবিবুর রহমানের ছেলে। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার ছোট। এক সময় প্রায় আট বছর প্রবাস জীবন কাটিয়েছেন। তিন বছর সিঙ্গাপুরে, এক বছর মালয়েশিয়ায়, এক বছর জর্জিয়ায় থাকার পাশাপাশি ভারত ও নেপালেও কিছু সময় ছিলেন। বর্তমানে তিনি একজন ব্যবসায়ী।

স্থানীয় বাসিন্দাদের মতে, ফুটবলপ্রেম ও সৃজনশীলতার মিশেলে তৈরি এ উদ্যোগ এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বাড়িটি এখন আখাউড়ার অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। এর ফলে এলাকাটির পরিচিতিও বেড়েছে।

রুবেল মিয়া সাংবাদিকদের বলেন, ফুটবল খেলা বুঝতে শেখার পর থেকেই আমি ব্রাজিল দলের সমর্থক। দলটির প্রতি ভালোবাসা থেকেই বাড়ির ভবন ও সীমানা দেয়াল ব্রাজিলের পতাকার আদলে রং করিয়েছি। নিজের দেশের লাল-সবুজের পতাকাও এঁকেছি। পাশাপাশি প্রিয় খেলোয়াড় রোনালদো, রোনালদিনহো, রবার্তো কার্লোস, কাকা, নেইমারসহ অনেকের ছবি আঁকিয়েছি।

রুবেল মিয়া বলেন, বাড়ি ও সীমানাপ্রাচীর রং করতে ১৮ দিন সময় লেগেছে। এ পর্যন্ত প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা খরচ হয়েছে। তবে কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। বাকি কাজ শেষ করতে আরও পাঁচ থেকে ছয় দিন লাগবে। দুজন চিত্রকর ও চারজন কারিগর প্রতিদিন কাজ করছেন।

ব্রাজিলের পতাকার আদলে সাজানো বাড়িটি এখন স্থানীয়দের কাছে অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। রুবেল মিয়ার বাড়িটি ব্রাজিল ভক্তদের আরও উৎসাহিত করছে। প্রতিদিন দূরদূরান্ত থেকে ব্রাজিল ভক্তরা ভিড় করছেন বাড়িটি দেখতে। কেউ কেউ আবার ভিডিও করে নিচ্ছেন কেউ তুলছেন সেলফি।

ঢাকা–নারিতা ফ্লাইট ফের শুরু আগামী ২৭ জুলাই

স্থানীয়রা জানান, শুধু ব্রাজিল সমথর্করাই নয় অন্যদলের সমথর্করাও বাড়িটি পছন্দ করে। এবার ব্রাজিলই হবে চ্যাম্পিয়ন এমনটাই আশা তাদের।

Zoom Bangla News

Zoom Bangla News

inews.zoombangla.com

Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google

Leave a Comment