যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা মন্তব্য করেছেন যে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে হওয়া নতুন কোনো চুক্তি ১১ বছর আগে তার আমলে সম্পাদিত পারমাণবিক চুক্তির চেয়ে ‘উন্নত’ হবে—এমনটা আশা করা একেবারেই অবাস্তব। আমেরিকান ব্রডকাস্টিং কোম্পানির (এবিসি) নিউজ প্রোগ্রাম ‘দিস উইক’-এ প্রচারিত এক সাক্ষাৎকারের চুম্বক অংশে তার এই বক্তব্য সামনে এসেছে।

সাক্ষাৎকারে ওবামা ইঙ্গিত দেন, একটি পূর্ণাঙ্গ যুদ্ধ এড়ানোর স্বার্থে ওয়াশিংটনের সব শর্ত পূরণ না হলেও একটি সমঝোতায় পৌঁছানো অনেক বেশি শ্রেয়। তিনি ২০১৫ সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তির কথা উল্লেখ করে বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে যেকোনো নতুন চুক্তি যে পূর্বের চেয়ে খুব একটা আলাদা বা উন্নত হবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। উল্লেখ্য, ওবামার আমলে স্বাক্ষরিত সেই চুক্তিটি পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প বাতিল করেছিলেন।
নিজের মেয়াদের চুক্তির পক্ষে যুক্তি দিয়ে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র এককভাবে চুক্তি থেকে বের হয়ে যাওয়ার আগ পর্যন্ত সেটি দীর্ঘ সময় ধরে বেশ কার্যকরভাবে কাজ করেছিল।
ভক্তদের নজর কাড়ছে দেড় লাখ টাকার ‘ব্রাজিল বাড়ি’!
বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন চুক্তির ক্ষেত্রে যে অচলাবস্থা ও জটিলতা তৈরি হয়েছে, সেটিকে একটি বড় শিক্ষা হিসেবে দেখছেন ওবামা। তিনি জোর দিয়ে বলেন, এই পরিস্থিতি আমাদের মনে করিয়ে দেয় যে ব্যাপক কূটনৈতিক তৎপরতার বিকল্প কেবল হুমকি বা বোমাবর্ষণ হতে পারে না। এই ধরনের শক্তিপ্রয়োগের নীতি দিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয় উল্লেখ করে ওবামা আক্ষেপের সুরে বলেন, এতদিনে আমাদের এই শিক্ষাটি নেওয়া উচিত ছিল।
সূত্র: আল-জাজিরা।
Follow iNews Zoombangla On Google
Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

