ঢাকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

রাজধানীর তেজগাঁও এলাকায় ভোরে আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিল হয়েছে।

আওয়ামী লীগের বিক্ষোভ

রোববার (১৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার তেজগাঁও-গুলশান লিংক রোডে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এই মিছিলে অংশ নেন।

প্রত্যক্ষদর্শী শফিকুর রহমান গণমাধ্যমকে জানান, সকাল ৭টার পরপরই আওয়ামী লীগের নেতাকর্মী লিংক রোডে জড়ো হয়ে মিছিল শুরু করে।

তবে এই মিছিল থেকে কাউকে আটক করার খবর পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান গণমাধ্যমকে বলেন, সকাল সাড়ে ৭টার দিকে একটি মিছিল হয়েছে। তবে কারা এই মিছিল করেছে তা শনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এর আগে শনিবার (১৩ জুন) সকালে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগও বিক্ষোভ মিছিল করে। ওই ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

Zoom Bangla News

Zoom Bangla News

inews.zoombangla.com

Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google

Leave a Comment