যুক্তরাষ্ট্রের দেয়া শর্ত পূরণ করে অবশেষে বিশ্বকাপ খেলতে পৌঁছেছে দ্য ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি) । ইবোলা প্রার্দুভাবের কারণে ২১ দিন ইউরোপে আইসোলেশনে থাকতে হয়েছে তাদের। এরপরই যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার ডিআর কঙ্গোর ফুটবলারদের বহনকারী বিমান প্যারিস থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছায়। তারা বেলজিয়ামে তাদের কোয়ারেন্টাইন পিরিয়ড কাটায়। এরপরই যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পায়।
ডিআর কঙ্গোর প্রধান কোচ সেবাস্তিয়ান দেসাব্রে বলেছেন, বিশ্বকাপে তার দল ভালো পারফরম্যান্স করে দেশের সংকটাপন্ন জনগণের মুখে কিছুটা হলেও হাসি ফোটাতে চায়। বর্তমানে দেশটি ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে কঠিন সময় পার করছে।
ফরাসি কোচ দেসাব্রে বলেছেন, ‘অনেক দিন পর দেশের মানুষ বিশ্বকাপের মঞ্চে তাদের দলকে দেখতে যাচ্ছে। ফাইনাল পর্বে যোগ্যতা অর্জন করাটাই ছিল আমাদের জন্য বড় সম্মানের বিষয়। এখন এই টুর্নামেন্টে ভালো কিছু করে দেখানো আমাদের দায়িত্ব।’
১৯৭৪ সালে ‘জায়ার’ নামে অংশ নেওয়ার পর এবারই প্রথম বিশ্বকাপে খেলছে ডিআর কঙ্গো। গত মাসে দেশে ইবোলা প্রাদুর্ভাব দেখা দেওয়ায় তারা নিজ দেশে পরিকল্পিত বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প বাতিল করতে বাধ্য হয়। পরিবর্তে দলটি বেলজিয়ামে ক্যাম্প করে প্রস্তুতি সম্পন্ন করে।
বিশ্বকাপের প্রস্তুতির সময় আরও একটি বড় ধাক্কা খেতে হয় দলটিকে। স্পেনে চিলির বিপক্ষে নির্ধারিত প্রীতি ম্যাচটি ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় বাতিল করা হয়।
এ প্রসঙ্গে দেসাব্রে বলেন, ‘আমরা পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছি। আমাদের অনেক সময়ই বিভিন্ন চ্যালেঞ্জের সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়েছে, এবারও তার ব্যতিক্রম নয়। আমরা মনোযোগ ধরে রেখেছি, ভালোভাবে অনুশীলন করেছি এবং দুটি কঠিন প্রীতি ম্যাচ খেলেছি। এখন আমরা বিশ্বকাপের জন্য প্রস্তুত। এটি আমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
যুক্তরাষ্ট্রের হিউস্টনে ক্যাম্প করবে ডিআর কঙ্গো। আগামী ১৭ জুন কে গ্রুপে তাদের প্রথম প্রতিপক্ষ পর্তুগাল। এরপর ২৩ জুন মেক্সিকোর গুয়াদালাহারায় কলম্বিয়ার মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮ জুন যুক্তরাষ্ট্রের আটলান্টায় উজবেকিস্তানের বিপক্ষে খেলবে ডিআর কঙ্গো।
Follow
Follow iNews Zoombangla On Google
Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

