বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী

বর্তমান সরকার দেশের সুষম উন্নয়নে বিশ্বাস করে এবং সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকাতেও সমানভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী

বুধবার (১০ জুন) বিকেলে জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের দ্বিতীয় বাজেট অধিবেশনের চতুর্থ দিনে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সংসদে ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেমের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যদের কার্যপরিধি ও উন্নয়ন কার্যক্রমে তাদের ভূমিকা নিয়েও কথা বলেন। তিনি বলেন, সরাসরি নির্বাচিত সংসদ সদস্যদের নির্দিষ্ট আসন থাকলেও সংরক্ষিত নারী সদস্যদের জন্য সংবিধান বা আইনে নির্দিষ্ট কোনো আসন নেই। তবে রাজনৈতিক ও সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে দলীয়ভাবে তাদের কাজের ক্ষেত্র নির্ধারণ করা হয়।

তিনি আরও বলেন, এলাকার উন্নয়নে সরাসরি নির্বাচিত জনপ্রতিনিধি এবং নারী সংসদ সদস্য উভয়েরই কাজ করার অধিকার রয়েছে। উন্নয়নের বিষয়ে সরকারি নিয়ম অনুযায়ী আমরা এগোচ্ছি। আপনার এলাকার উন্নয়নে আমার সহযোগিতা করার কিছু থাকলে জানাবেন, আমি সহযোগিতার চেষ্টা করব।

পরবর্তীতে সংসদ সদস্য আনিছুর রহমানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সরকারের সুষম উন্নয়ন ও বিরোধী দলের প্রতি সহযোগিতামূলক অবস্থান তুলে ধরেন।

স্পিকারের নেতৃত্বে সম্প্রতি অনুষ্ঠিত সংসদ পরিচালনা সংক্রান্ত একটি বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানে বিরোধীদলীয় নেতার উপস্থিতিতে ঈদের আগে এলজিইডির কিছু সহায়তা বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য না পাওয়ার বিষয়টি উঠে আসে। বিষয়টি জানার পর তিনি সঙ্গে সঙ্গে এলজিইডি মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন বলে জানান।

তিনি বলেন, সরকার পক্ষপাতহীনভাবে উন্নয়ন কাজ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারি দলের মতোই বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকাতেও সমানভাবে উন্নয়ন সহায়তা পৌঁছে দেওয়া হবে।

বিরোধী দলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ নিয়ে প্রশ্নের জবাবে স্পিকার বলেন, এ বিষয়ে আরও অপেক্ষা করতে হবে ‘লেট আস ওয়েট অ্যান্ড সি’।

আরও পড়ুনঃ

বর্তমান সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে: শামা ওবায়েদ

শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং জনগণের কাছে জবাবদিহিমূলক। তিনি আরও বলেন, ‘গঠনমূলক সমালোচনা থাকলে আমরা অবশ্যই তা গ্রহণ করব এবং সে অনুযায়ী পদক্ষেপ নেব।’

Zoom Bangla News

Zoom Bangla News

inews.zoombangla.com

Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google

Leave a Comment