ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ১১ জুন থেকে বসছে। আর্জেন্টিনার ম্যাচগুলোর জন্য ধৈর্য্য ধরতে হবে আরও ৬ দিনের মতো, লিওনেল মেসি বাহিনী প্রথম ম্যাচ খেলতে নামবে ১৭ জুন।

বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে টুর্নামেন্টের সহআয়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। গ্রুপপর্বে মেসিদের সবগুলো ম্যাচই যুক্তরাষ্ট্রে ১৭ জুন আর্জেন্টিনা খেলতে নামবে আলজেরিয়ার বিপক্ষে। যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়, বাংলাদেশ সময় সকাল ৭টায়। জে গ্রুপে থাকা আর্জেন্টিনার গ্রুপপর্বে অন্য দুই প্রতিপক্ষ জর্ডান ও অস্ট্রিয়া।
২২ জুন রাত ১১টায় আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া। আর জর্ডানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটি ২৮ জুন সকাল ৮টায়। গ্রুপপর্বের বাধা উতরাতে পারলে ১ থেকে ৪ জুলাইয়ের মধ্যে খেলবে রাউন্ড অব ৩২-এর খেলা। তাছাড়া বিশ্বকাপে নামার আগে তিনবারের চ্যাম্পিয়নরা দুটি প্রীতি ম্যাচও খেলবে। টেক্সাসে ৬ জুন হন্ডুরাস ও আলাবামায় ৯ জুন আইসল্যান্ড তাদের প্রতিপক্ষ।
এই ম্যাচগুলোর জন্য বৃহস্পতিবার লিওনেল স্ক্যালোনি ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন। প্রীতি ম্যাচগুলোর জন্য নিয়েছেন আরও ৭ জনকে।
আর্জেন্টিনার বিশ্বকাপ দল
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো।
ডিফেন্ডার: ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, গনসালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিওনার্দো বালের্দি ও ফাকুন্দো মেদিনা।
মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, জিওভান্নি লো সেলসো, এজেকিয়েল পালাসিওস ও ভ্যালেন্তিন বারকো।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গনসালেজ, জুলিয়ানো সিমেওনে, নিকো পাজ, থিয়াগো আলমাদা ও হোসে মানুয়েল লোপেস।
অতিরিক্ত মাংস খেলে পেট খারাপ ও ডায়রিয়া কেন হয়? বিশেষজ্ঞদের ব্যাখ্যা
শুধু প্রীতি ম্যাচের জন্য
সান্তিয়াগো বেলত্রান, আগুস্তিন গিয়াই, নিকোলাস কাপালদো, তোমাস আরান্দা, ইগনাসিও ওভান্দো, জোয়াকিন ফ্রেইতাস এবং সিমোন এসকোবার।
Follow
Follow Zoom Bangla News On Google
Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

