
রোববার (১৭ মে) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কারিনার মরদেহ গ্রহণ করেন পরিবারের সদস্যরা। পরে বাদ মাগরিব রাজধানীর বনানী ডিওএইচএস মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কায়সার হামিদ বলেন, কনটেন্ট ক্রিয়েটর হিসেবে মেয়েকে এত মানুষ ভালোবাসতেন, তা আগে তিনি বুঝতে পারেননি। দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভালোবাসা দেখে তিনি গর্বিত বলেও মন্তব্য করেন।
মেয়ের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘কারিনা কোনো রাজনৈতিক দল সাপোর্ট করতো না বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল না। তবে অন্যায়ের বিরুদ্ধে মাঝে মাঝে কথা বলতো এবং ভিডিও বানাতো।’
সুদের টাকা আদায়ে শিশুকে অপহরণ, অবশেষে উদ্ধার
এর আগে রোববার রাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে চতুর্থ জানাজার পর তাকে দাফন করা হবে।
পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে লিভারের জটিলতায় ভুগছিলেন কারিনা কায়সার। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে খ্রিষ্টান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চিকিৎসকদের বরাতে জানা গেছে, হেপাটাইটিস এ ও ই-জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়। পাশাপাশি ফুসফুসে সংক্রমণও ছিল। লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতি নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
কনটেন্ট নির্মাতা হিসেবে জনপ্রিয়তার পাশাপাশি কারিনা অভিনেত্রী ও চিত্রনাট্যকার হিসেবেও পরিচিত ছিলেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ ও ৩৬-২৪-৩৬। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
Follow
Follow iNews Zoombangla On Google
Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

