টুর্নামেন্ট শুরুর মাত্র ২৭ দিন আগে অবশেষে চীনের সঙ্গে বিশ্বকাপ সম্প্রচার স্বত্বের চুক্তি চূড়ান্ত করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে শুরুতে ফিফা যে মূল্য চেয়েছিল, তার তুলনায় অনেক কম দামে এই চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, চায়না মিডিয়া গ্রুপের সঙ্গে হওয়া এই চুক্তির আওতায় ২০৩১ সাল পর্যন্ত চারটি বিশ্বকাপ অন্তর্ভুক্ত থাকবে—পুরুষ ও নারী বিশ্বকাপের দুটি করে আসর। এর মধ্যে রয়েছে আগামী ১১ জুন উত্তর আমেরিকায় শুরু হতে যাওয়া ৪৮ দলের ১০৪ ম্যাচের বিশ্বকাপও।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপের সম্প্রচার স্বত্বের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৩২ কোটি টাকা। অথচ ফিফা শুরুতে এই স্বত্বের জন্য প্রায় ৩০ কোটি ডলার দাবি করেছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে। ফলে প্রায় ৮০ শতাংশ কম দামে স্বত্ব বিক্রি করতে হয়েছে সংস্থাটিকে।
এদিকে ভারতের বাজারে সম্প্রচার স্বত্ব বিক্রির বিষয়টি এখনো নিশ্চিত করতে পারেনি ফিফা। চীনের সঙ্গে এই চুক্তি নিয়ে ফিফার সাধারণ সম্পাদক মাতিয়াস গ্রাফস্ট্রম বলেন, চায়না মিডিয়া গ্রুপের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।
তিনি চলতি সপ্তাহে চীন সফরে গিয়ে চীনা ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গেও একাধিক বৈঠক করেন।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো জুড়ে আয়োজিত বিশ্বকাপের ১৬টি শহরের সঙ্গে বেইজিংয়ের সময়ের ব্যবধান প্রায় ১৫ ঘণ্টা পর্যন্ত। মূলত এই বিশাল সময় পার্থক্যের কারণে চীনের ওপর দর-কষাকষির চাপ তুলনামূলকভাবে কম ছিল।
তবে এর মধ্যেও ২০২৬ বিশ্বকাপ থেকে ফিফা যে ১১ বিলিয়ন ডলারের বেশি আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে, সেখানে বড় অঙ্কের অবদান রাখছে চীনা বিনিয়োগ ও সম্প্রচার চুক্তি।
Follow
Follow iNews Zoombangla On Google
Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

